সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

উচ্চকন্ঠ   04-Sep-2025   110

Photo

এফএনএস: কোনও ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ সংশোধন করে এই বিধান যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এ দিন উপদেষ্টা পরিষদের সভায় এই অধ্যাদেশের সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন বিধান ২০ সি যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনও ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল হওয়ার যোগ্য হবেন না। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে বা অন্য কোনও প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার বা চাকরি পাওয়ারও অযোগ্য হবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিসি নোমান হোসেনের জিহাদ ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর থেকেই ঝিনাইদহ...

Photo

নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার...

Photo

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোভন বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

Photo

সাংবাদিককে বেধড়ক মারধর বিএনপি নেতার। বললেন-পেটানো কম হয়ে গেছে! অতঃপর দল থেকে বহিষ্কার

এফএনএস: ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত