মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

উচ্চকন্ঠ   24-Nov-2025   70

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বি্এনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে । রবিবার বিকেলের দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
আহত মিঠু বিশ্বাস (৪২), গোলাম ফারুক (৬০) ও রকিবুল ইসলাম (৪৫)-কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে ।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামের কল্যাণপুর বাজারে নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সমর্থকরা। পরে পথিমধ্যে আলাদা ভাবে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে এলাপাতাড়িভাবে কৃপিয়ে ফেলে রেখে যায় নজরুল ইসলামের সমর্থকরা ।
আরও জানা যায়, সে সময় তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে সাহায্য চান। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়িতে তুললে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করে। সে সময় তারা গাড়ির ভেতরে এবং বাইরে নামিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পুলিশের পিকআপ ভাঙচুর করে। সে সময় হামলায় পুলিশের এক সদস্য সামান্য আহত হয়। পরে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসা আহত তিন জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে গোলাম ফারুখের শারীরিক অবস্থা সব থেকে বেশি খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
ঝিনা্দইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে । পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে । এসময় এক পুলিশ-সদস্য আহত হয়েছে । এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার সকালে তিনজনকে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

এফএনএস: নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত...

Photo

আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হতে চাই না: জামায়াত আমির

এফএনএস: বর্তমান সরকার ও সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা রয়েছে উল্লেখ...

Photo

মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্যকে আটক করে গণপিটুনি

এস. এম. মিলন, নওগাঁ প্রতিবেদক: নওগাঁর মান্দায় প্রতিবেশি নারীর সঙ্গে...

Photo

নিবন্ধনের সঙ্গে দাড়িপাল্লাও ফিরে পাবে, প্রত্যাশা জামায়াতের

এফএনএস: উচ্চ আদালতের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত