বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   12-Jun-2025   53

Photo

এফএনএস: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানিয়েছেন। মৃত নাঈম (১০) ও শাওন (১২) ওই গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে। মৃত শিশুদের পরিবার বলছে, গত বুধবার বিকালে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে তাদের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখেন। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। দুই শিশুর কেউ সাঁতার জানত না। ওসি মীর মোশারফ হোসেন বলেন, “আমরা খবর পেয়েছি পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিবার আমাদের কাছে কোন অভিযোগ করেনি।”

office@ukantho.com


Photo

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের...

Photo

মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাঝারি আকৃতির...

Photo

একাধিক পুরুষ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক আটক

এফএনএস: দীর্ঘদিন ধরে একাধিক পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে...

Photo

মিয়ানমারে দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

এফএনএস: মিয়ানমারে দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত