রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদন্ড

উচ্চকন্ঠ   22-Jul-2025   50

Photo

এফএনএস: ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরু উদ্দিন মোল্লা (৫৬) নামের একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। অর্থদন্ডের পাঁচ লাখ টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করেন নুরু উদ্দিন। এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর বাবা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) আইন কর্মকর্তা সালমা বেগম বলেন, এ রায়ের মধ্যদিয়ে প্রমাণিত হলো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাবে না। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করেছিলাম। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি।

office@ukantho.com


Photo

বিএনপি-জামায়াতের কুতর্কে আমরা জড়াব না: নাসীরুদ্দীন

এফএনএস: গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলমান বিতর্ককে...

Photo

ধর্ম যার যার দেশ সবার: সাইফুল ইসলাম ফিরোজ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার দেশ সবার, ধর্ম পালনে সবারই...

Photo

জুলাই সনদের টেকসই বাস্তবায়নে নতুন সংবিধান প্রয়োজন: এনসিপি

এফএনএস:জুলাই সনদের টেকসই বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে...

Photo

ঝিনাইদহে সাড়ে ৮’শ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত