সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাড়ে ৮’শ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

উচ্চকন্ঠ   23-Jul-2025   69

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার সাড়ে ৮শ' কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮৫০ কেজি পেঁয়াজ বীজ ও ৩৪ মেট্রিক টন সার বিতরণ করা হয়। বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ সার বীজ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।
সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।
কৃষি অফিস জানিয়েছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।

office@ukantho.com


Photo

মহেশপুর শীতে অধিক ফলনের আশায় লাইটিং পদ্ধতিতে হচ্ছে শত শত বিঘা জমি ড্রাগন চাষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আলোকিত...

Photo

কালীগঞ্জ শহরে আধুনিক মুক্তমঞ্চের দাবি সর্বস্তরের মানুষের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইহের কালীগঞ্জ শহরে একটি আধুনিক,...

Photo

মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য স্থায়ী বহিষ্কার

এফএনএস: মানিকগঞ্জ জেলা হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেখানে...

Photo

জুলাই অভ্যুত্থানে তরুণদের জীবন দেওয়ার প্রেরণা আবরারের কাছ থেকে: আসিফ মাহমুদ

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত