রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হামিদুল ইসলাম হামিদের লিফলেট বিতরণ ও গণসংযোগ

উচ্চকন্ঠ   12-Oct-2025   69

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: গত ১২ অক্টোবর বিকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হাসপাতাল রোডস্থ বিএনপির কার্যালয়ে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি জননেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, প্রভাষক আব্দুল মাজেদ শেখ, আবু জাফর, জুমারত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন প্রমুখ। নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম সহ হাট বাজারে জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। কর্মীসভা শেষে জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে শতশত নেতাকর্মী জননেতা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের প্রতি আহ্বান জানিয়ে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। কর্মসূচির মাধ্যমে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

office@ukantho.com


Photo

৩০ কোটি টাকার সার খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে: জমাট বাঁধা ইউরিয়া দেবার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বাফার ইনচার্জ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বাফার সার গুদামের মাঠে খোলা আকাশের...

Photo

পাকিস্তান থেকে ফল-কৃষিপণ্য আমদানির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই

এফএনএস: রমজান মাস-সহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর...

Photo

কালীগঞ্জে ঐতিহ্য ও পুরাকীর্তির নিদর্শন গোড়ার মসজিদ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদকঃ কালীগঞ্জের ঐতিহাসিক গোড়ার মসজিদটি...

Photo

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারকে বিএনপির সাধুবাদ

এফএনএস: আন্তর্র্বতী সরকারের উদ্যোগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত