মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে অংকুরের দ্বি-বার্ষিক কমিটি গঠন; সভাপতি রণক, সম্পাদক জুলিয়াস

উচ্চকন্ঠ   14-Aug-2025   69

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের প্রান্তিক পার্ক কনভেনশন হলে অংকুরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন অংকুরের দাতা সদস্য আমন্ত্রিত অতিথি জেলা বিএনপির সভাপতি এ্যাড : এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জয়নাল আবেদিন, মসলেম আলী, হায়দার আলী, আহসান হাবিব রনক প্রমূখ। আনন্দঘন পরিবেশে সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে ৪৭সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী অংকুর এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মো: আহসান হাবিব রনক কে সভাপতি ও মো: নাজিম উদ্দিন জুলিয়াস কে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জয়নাল আবেদিন, রোকেয়া পারভীন মুন্নি, জিয়াউল ইসলাম খান, রামপ্রসাদ রায়, সালিমা খাতুন, লিপিকা নন্দী,অঞ্জলী রাণী রায়,ডা: শারমীম আহমেদ, খসরুজ্জামান বাবু, নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সুরভী ইসলাম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার পপি,লিজা ফেরদৌস, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, নাট্য সম্পাদক মীর আব্দুল মান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরীয়ার পারভেজ সুমন,সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল জিন্নাত ফেরদৌস, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক চাঁদ আলী খান,সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম দিদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা আক্তার রাত্রি,আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক - সাংবাদিক সাজ্জাদ আহমেদ ( পূনরায় ), সমাজ কল্যাণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আফরোজা আক্তার আশা,প্রচার সম্পাদক অপূর্ব কুমার ঘোষ,সহ-প্রচার সম্পাদক লাবনী সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান অনিক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো: রাশেদ, দপ্তর সম্পাদক খানজাহান আলী,সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আবেদিন, সম্মানিত সদস্য ইন্জিনিয়ার সাব্বির আহমেদ পল্টু, শারমিন আক্তার রিমা, শাহীনা আক্তার পলি, মিলি বেগম, পরাগ বিশ্বাস সিজার, শ্রী বিপ্লব বিশ্বাস, তাহমিনা আক্তার মিনা, নজরুল ইসলাম, নীতি বিশ্বাস। ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুলের ছোট চাচা মোদাচ্ছের মন্ডলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপির কালীগঞ্জ উপজেলা...

Photo

আত্মগোপন থেকে বাড়িতে ঈদ করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় ডিএমপির শাহবাগ...

Photo

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

এফএনএস: প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত