সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

উচ্চকন্ঠ   07-May-2025   26

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রণি নামে এক প্রবাসি বাংলাদেশী নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে। সোমবার বাংলাদেশী সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রণিকে গুলি করে হত্যা করা হয়।
নিহত’র ভাইয়ের জামাই তানভীর হোসেন আদনান, তার চাচা শ্বশুর ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাথাড়ী গুলি ছোড়ে। এ সময় নিকট দিয়ে প্রাইভেট যোগে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম রণি। ডাকাতদের এলোপাথাড়ি গুলিতি ড্রাইভিং সিটেই তিনি নিহত হন।
পারিবারিক সুত্রে জানা গেছে, রবিউল ইসলাম রণি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রণির লাশ দেশে আসতে পারে বলে জামাই তানভীর হোসেন আদনান জানান।
শৈলকুপা থানার (ওসি) মাসুম খান বুধবার সকালে জানান, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন এমন কোন খবর তার কাছে নেই। এ বিষয়ে বৈদেশিক মন্ত্রনালয় থেকে কোন ম্যাসেজও পাওয়া যয়িনি বলে ওসি জানান। এদিকে রণির মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।

office@ukantho.com


Photo

নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

এফএনএস: নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী কিশোরীকে বাবার...

Photo

চট্টগ্রামে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

এফএনএস: চট্টগ্রামের পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা...

Photo

উৎসব ভাতাসহ বিভিন্ন দাবীতে কালীগঞ্জ হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর বিক্ষোভ র‍্যালী ও সমাবেশ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১ জুন ২০২৫ রবিবার বেলা ১২ টায়, কালিগঞ্জ...

Photo

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এফএনএস: জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত