মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ধর্ম যার যার দেশ সবার: সাইফুল ইসলাম ফিরোজ

উচ্চকন্ঠ   14-Sep-2025   62

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার দেশ সবার, ধর্ম পালনে সবারই নিরাপত্তা পাবার অধিকার রয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সনাতন ধর্মের মানুষেরা নির্বিঘ্নে নির্ভয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবে। যথাযথ ভাবে এ উৎসবটি পালনে সহযোগিতা করতে ইতোমধ্যে বিএনপির থেকে টিম গঠন করা হয়েছে। তাই বিএনপি বরাবরই আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে ১০১ টি দূর্গাপূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ একথা বলেন।
কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে দুপুরে পৌর অডিটোরিয়ামে অনুষ্টিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন কালীগঞ্জ সার্বজনীন কালিবাড়ি মন্দিরের সভাপতি দেবপ্রসাদ মিত্র। এ সময়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবপদ বিশ্বাস, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা সহ সনাতনী সম্প্রদায় ও হিন্দু বোদ্ধ খৃষ্টান ওক্য পরিষদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

office@ukantho.com


Photo

সংস্কার প্রয়োজন, নির্বাচনের সময় ঠিক করবে সরকার: ইইউ রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

Photo

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে...

Photo

কালীগঞ্জে ২ ইটভাটায় মোবাইলকোর্ট: দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত দুইটি ইটভাটাই...

Photo

ঝিনাইদহে বিক্রি বন্ধ রাখা ফিলিং স্টেশনে মিলল শত শত লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত