বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্কুলের সামনে শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

উচ্চকন্ঠ   16-Feb-2025   57

Photo

এফএনএস: কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এসময় চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে ৭০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে...

Photo

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের...

Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ২ জন

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়...

Photo

ফ্যাসিস্ট আমলের অবহেলিত স্বাস্থ্য খাত ও চিকিৎসা পদ্ধতিই বদলে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত