বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ২ জন

উচ্চকন্ঠ   27-Jul-2025   62

Photo

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও ২ জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৪ জন হাসপাতাল থেকে বাসায় ফিরল। এখনও সংটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছে ৪ জন। রোববার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, রোববার কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা (৪০) নামে দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনাটিতে উদ্ধারকারী হিসেবে কাজ করছিলেন আর সবুজা (নারী) স্কুলটির কর্মচারী। তিনি বলেন, এখন ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ২৮ জনই শিশু। এদের মধ্যে সংটাপন্ন অবস্থায় রয়েছে ৪ জন। যাদের নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিভিয়ার ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে। আপাতত মোট ভর্তি থাকা ৩৪ জন রোগীর মধ্যে শরীরে ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে এমন রোগী আছে ৬ জন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ভর্তি রয়েছে তাদের সঙ্গে নিয়মিত ২ বেলা করে ইউনিট প্রধানরা কথা বলছেন এবং তাদের মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক। এছাড়া এরআগে, গত শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছিল শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসিকে (১২)।

office@ukantho.com


Photo

পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই শহীদকন্যার আত্মহত্যা

এফএনএস: পটুয়াখালীর দুমকিতে দলবেঁধে ধর্ষণের শিকার সেই কিশোরী গত শনিবার...

Photo

গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন হয়েছে: উপদেষ্টা আসিফ নজরুল

এফএনএস: উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর অনুমোদন করা হয়েছে বলে...

Photo

বিয়ের এক দিন পর কলাবাগান থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে আবু সালেম (৩৫) নামে এক...

Photo

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত