রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

উচ্চকন্ঠ   09-Jul-2026   60

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিল (উইনসেরেক্স সিরাপ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে শহরের কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কের বিহারী মোড় এলাকার তালুকদার হোটেল অ্যান্ড সুইটস থেকে দক্ষিণ আড়পাড়া (মাঠপাড়া) গ্রামের মো. রবিউল ইসলাম ওরফে বাবু (২১) এবং সানবান্দা (উত্তরপাড়া) গ্রামের মো. রিমন (১৮) কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
এদিকে একই দিনে কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন কালীগঞ্জ ড্রাগ হাউসের সামনে হিজল গাছের নিচ থেকে ফুলবাড়ী (মধ্যপাড়া) গ্রামের ইমন হোসেন (২৫)-কে ৪ বোতল উইনসেরেক্স সিরাপ (ফেন্সিডিল)সহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদক নির্মূল এবং অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ...

Photo

কালীগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার নব নিযুক্ত জেলা...

Photo

দেশে ঈদুল আজহা ৭ জুন

এফএনএস: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে...

Photo

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত