সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

উচ্চকন্ঠ   28-Jan-2026   42

Photo

এফএনএস: বাংলা রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার (৪৭) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক যাচাই-বাছাই শেষে রনিকে মৃত ঘোষণা করেন। নিহত রনি বাগেরহাট জেলার চিতলমারি শ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে। হাজারীবাগ বউবাজার এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন নিহত দুই সন্তানের জনক রনি। নিহতের ছেলে রায়হান খন্দকার জানান, গত মঙ্গলবার রাতে ধানমন্ডির তিন নম্বর রোডে পিঠা বিক্রেতা রুবেলের সঙ্গে ভ্যান ভাড়া নিয়ে রনির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল তার বাবাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই সময় আশপাশের লোকজন রুবেলের এক সহযোগীকে আটক করে। ধানমন্ডি থানার এসআই শাহজালাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত রক্ত খননে রনির মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ১০ ও ১৬ মাসে হিফজ সম্পন্ন, দুই শিক্ষার্থী ওমরাহ হজে পাঠাবে মাদ্রাসা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাত্র ১০ ও ১৬ মাসে পবিত্র কোরআন হিফজ...

Photo

ঝিনাইদহে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা...

Photo

শৈলকুপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় পাম্পে তেল কিনতে...

Photo

ময়মনসিংহে ১৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

এফএনএস: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার ট্রাফিক মোড় সংলগ্ন ১৩ তলা উঁচু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত