সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: বেকারিকে জরিমানা

উচ্চকন্ঠ   15-Jul-2025   56

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারার আওতায় নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ‘মদিনা ফুড বেকারিকে’ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট পণ্যের অনুমোদন নিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়াও পণ্যের মোড়কে মূল্য তালিকা উল্লেখ না থাকা এবং বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি ভোক্তার অধিকার লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নিরাপদ খাদ্য ও ন্যায্য বাণিজ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত...

Photo

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এফএনএস: মানিকগঞ্জ সদর উপজেলায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে...

Photo

আ. লীগকে সুবিধা দেওয়ার অভিযোগে ক্ষোভ হাসনাতের

এফএনএস: আওয়ামী লীগপন্থী অপরাধীদের ‘সেফ এক্সিট’ নিশ্চিত করছে বর্তমান...

Photo

ঐতিহ্যবাহী ভোলপাড়া জামে মসজিদের সভাপতি হলেন আনোয়ারুল ইসলাম রবি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী ভোলপাড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত