রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: সাইফুল ইসলাম ফিরোজ

উচ্চকন্ঠ   20-Oct-2025   72

Photo

মাসুদ রানা, প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ক্ষমতাকালে দেশের নারীদের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তার আমলেই ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য উপবৃত্তি চালু করে যুগান্তকারী ইতিহাস রচনা করেছিলেন। আগামিতেও বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়নে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে। ২০ অক্টোবর সোমবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেছেন। বিএনপি নেতা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মা আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহেদ আলী লস্কার ও জাবেদ আলী, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ দেশনায়ক তারেক রহমান দেশের জনগণের জন্য যে ৩১ দফা কর্মসূচী প্রনয়ন করেছেন তা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নারীদের সমাজের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার...

Photo

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

এফএনএস: নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

বিয়ের দাবীতে প্রেমিকের নানা বাড়িতে অনশনে বসলেন প্রেমিকা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের নানার...

Photo

স্বামীর মরাদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ চালক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় বাস অ্যাম্বুলেন্স...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত