সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

উচ্চকন্ঠ   27-Feb-2025   54

Photo

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্টর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আর এই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সেনাপ্রধান, আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহŸান জানান। অভিষেক অনুষ্ঠানে সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী রেজিমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

office@ukantho.com


Photo

বেগম খালেদা জিয়া নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন: সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা...

Photo

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তার চরম ব্যর্থতা: এনসিপি

এফএনএস: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য...

Photo

জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায় নড়াইলে ছাত্রলীগ নেতা আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে...

Photo

কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত