শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল

উচ্চকন্ঠ   05-Dec-2025   82

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের বাসিন্দা যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসান (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। আড়পাড়া গ্রামের মরহুম আলহাজ¦ শফিউদ্দিনের পুত্র ও আমার দেশ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতানের মেজ ভাই মরহুম আক্তার হাসান দীর্ঘদিন কিডনিসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০ টায় শহরের আড়পাড়ায় ১ম জানাজা ও গ্রামের বাড়ী কোটচাদপুর নওদাগা গ্রামে মরহুমের ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় শিক্ষক ও গনমাধ্যমকর্মীসহ স্থানীয় ধর্মপ্রান মুসুল্লিরা অংশ নেন। মরহুমের মৃত্যুতে উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

office@ukantho.com


Photo

শরীয়তপুরে দুই কাপড় ব্যবসায়ীকে অপহরণ, তিন পুলিশ সদস্যসহ আটক ৪

এফএনএস: শরীয়তপুরের ডামুড্যায় প্রকাশ্যে মোহাম্মদ জুয়েল সরদার (৩২) ও...

Photo

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

হুমায়ূন কবির সোহাগ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

লন্ডনে সালমান পুত্র-ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ

এফএনএস: শেখ হাসিনার ঘনিষ্ঠ সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর...

Photo

ঝিনাইদহ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রযুক্তি নির্ভর যুবশক্তি,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত