সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর আজমপুর ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসমাগম

উচ্চকন্ঠ   05-Feb-2026   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের পাড়া মহল্লার হাটবাজারে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি। পথসভায় মেহেদী হাসান রনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি তার পিতা সাবেক এমপি মরহুম শহিদুল ইসলাম মাস্টারের অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, চারবারের সংসদ সদস্য হিসেবে মরহুম শহিদুল ইসলাম মাস্টার এই এলাকার উন্নয়নে যে কাজগুলো শুরু করে গেছেন, সেগুলো বাস্তবায়ন করাই তার প্রধান লক্ষ্য। জনগণের সমর্থন পেলে মহেশপুর ও কোটচাঁদপুরকে উন্নত ও সুশাসনের একটি মডেল এলাকায় রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পথসভা চলাকালে হাটবাজার ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর নির্বাচনী পরিবেশে পরিণত হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক...

Photo

ফেব্রুয়ারিতেই নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে...

Photo

কালীগঞ্জে অভিযানেও বিক্রি বন্ধ হয়নি অবৈধ চায়না দুয়ারী জাল: হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: বর্ষায় চারিদিকে থৈ থৈ করছে পানি। মাঠ-...

Photo

কালীগঞ্জে পঞ্চম শ্রেনির ছাত্রকে কুপিয়ে জখম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:সমবয়সী দুই বন্ধুকে নিয়ে গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত