প্রিয় ঝিনাইদহ
শৈলকুপায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ভাটই বাজার রণক্ষেত্র
উচ্চকন্ঠ 08-Sep-2025 31
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলা ও সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকানপাট ও মোটরসাইকেল। শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীর জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভগবাননগর গ্রামের অর্নব ও তার বন্ধু জিহাদ মোটরসাইকেলে পাশবর্তী দুধসর গ্রামে যায়। সেখানে মোটরসাইকেলের এলইডি লাইট জ্বালানো নিয়ে দুধসর গ্রামের লিমন শাহ’র কথাকাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় ভাটই বাজারে দুই গ্রামের শৈলকুপা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সমর্থিত কাজল ও থানা যুবদলের আহবায়ক রবিউল গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে আ’লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদারের সমর্থকরাও বিএনপির একপক্ষে যোগ দিতে দেখা যায়।
সংঘর্ষের সময় লাঠিসোটা হাতে নিয়ে দোকানপাটে হামলা চালানো হয়। এতে আহত হয় ৩ জন। ভাংচুর করা হয় জিয়াউর রহমান, আব্দুল বারী, মনজের আলী, আরশাদ ও সিদ্দিকের দোকানপাট ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইট বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি তাৎক্ষনিক নিয়ন্ত্রনে নিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
office@ukantho.com