বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাপের কামড়ে প্রান গেল সপ্তম শ্রেনীর ছাত্রীর

উচ্চকন্ঠ   30-Sep-2026   25

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে প্রান হারালো জান্নাতুল খাতুন (১৩) নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রী। সোমবার সন্ধ্যায় উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের পারশ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের টনি বিশ্বাসের মেয়ে জান্নাতুল স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় জান্নাতুলের পায়ে সাপে কামড় দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে এলাকার এক নারী ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুক করেও জান্নাতুলের অবস্থা খারাপ হতে থাকে। এরপর রাত ৯টার দিকে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ সাপে কাটা এই ছাত্রীকে হাসপাতালে আনার পথেই মারা গেছে। তবে, ওঝা দিয়ে সময় ক্ষেপন না করে দ্রুত আনলে হয়ত বাঁচানো সম্ভব হত।

office@ukantho.com


Photo

আদানির বিদ্যুতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অনুসন্ধানে দুদক

এফএনএস: বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ...

Photo

আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক অবদান: ড. ইউনূস

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের...

Photo

যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু

এফএনএস: যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা...

Photo

ঝিনাইদহে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে রমজানে বাজার পরিস্থিতি ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত