সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু

উচ্চকন্ঠ   11-Mar-2025   29

Photo

এফএনএস: যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকত উল্লাহ বুলু বলেন, বৈষম্যবিরোধী যারা দল গঠন করলেন, তারা হঠাৎ করে বক্তব্য দিয়ে উঠলেন— তারা সাত চল্লিশের পূর্ব অবস্থায় ফিরে যেতে চান। তারা একাত্তর মানেন না। যারা একাত্তর মানে, যারা মহান মুক্তিযুদ্ধ মানে না, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও মানে না। একাত্তর হলো আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ। একাত্তর হলো ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। অতএব, একাত্তর যারা মানে না, আমি মনে করি, তাদের এদেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনও অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা নেই। তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে দেশের মানুষ ভেবেছিল, শিগগিরই একটি নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, একটি সরকার হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি ২৫০টি আসনও পাই, তারপরও বিএনপি এককভাবে কোনও সরকার গঠন করবে না। আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন, সেখান থেকে যদি এই দেশকে উদ্ধার করতে হয়, সংস্কার করতে হয়, মেরামত করতে হয়, তাহলে জাতীয় সরকার ছাড়া কোনও উপায় নেই। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয়তাবাদী রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলে বাংলাদেশ রক্ষা পাবে, দেশের স্বাধীনতা রক্ষা পাবে। এই রাজনীতিকে ধারণ করতে হলে, যারা এই রাজনীতির রূপ প্রকল্পের প্রবক্তা, তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। তিনি আরও বলেন, যাদু ভাইকে অবহেলা করা মানে, গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা। গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা। কারণ, তিনি আজন্ম মানুষের অধিকার নিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করেছেন। বিএনপি প্রতিষ্ঠায় বিশেষ ভ‚মিকা পালন করেছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যাদু ভাইদের রাজনীতি আমাদেরকে ধারণ করতে হবে। ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পারবো। বিদেশি শক্তির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে পারবো। ভাসানী স্মৃতি সংসদ ও মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপান কমিটির সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ন্যান্সী রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম প্রমুখ।

office@ukantho.com


Photo

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই...

Photo

নড়াইলে পিতার ঘোড়ার-গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু পুত্র নিহত

আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

লন্ডনে প্রধান উপদেষ্টা

এফএনএস: চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের...

Photo

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

এফএনএস: রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত