মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   10-Jan-2026   64

Photo

এফএনএস:নারায়ণগঞ্জের বন্দরে তৌহিদ হোসেন (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবারসন্ধ্যায় উপজেলার ২৪ নং ওয়ার্ড আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. তৌহিদ হোসেন বন্দর উপজেলার ২৪ নং ওয়ার্ড আমিরাবাদ বক্তারকান্দি এলাকার মিশুক চালক মামুন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আমিরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পতিত জমিতে তৌহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা মামুন মিয়া বলেন, দুদিন আগে বকেয়া টাকা নিয়ে স্থানীয় মুদি দোকানি মোহাম্মদের সঙ্গে আমার ছেলের ঝগড়া হয়। ওই ঘটনার পর মোহাম্মদ তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সন্ধ্যায় তৌহিদের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ‘রাইজিং চাইল্ড কেয়ার’ নামক সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির স্কুলে বই, শিক্ষা উপকরণ, পোশাক ফ্রি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায়...

Photo

ঝিনাইদহ পৌরসভায় চেক জালিয়াতি: সাবেক মেয়র মিন্টুসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় চেক জালিয়াতির মাধ্যমে...

Photo

ঝিনাইদহের খড়িখালী আদর্শ গ্রামের উদ্বোধন ও বিনামূল্যে ছাগল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ...

Photo

মান্দায় ডিবি পুলিশের অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত