বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

উচ্চকন্ঠ   15-Jul-2025   136

Photo

এফএনএস: আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। এ বছর ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য উপদেষ্টা জানান, এবার খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ ছয় মাস। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এটি চলবে। ডিসেম্বর ও জানুয়ারি স্থগিত থাকবে, এরপর ফেব্রুয়ারি ও মার্চ দুই মাস আবার কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, বর্তমান খাদ্য মজুত সন্তোষজনক। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য বন্যার কথা মাথায় রেখে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে আরও পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

পণ্যে ২০% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না: বিজিএমইএ সভাপতি

এফএনএস: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ...

Photo

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

এফএনএস: রাজধানীর কদমতলীর পাটের বাগ এলাকায় পূর্ব শত্রæতার জেরে শান্ত...

Photo

দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন: সারজিস আলম

এফএনএস: আগামী নির্বাচনে নির্দিষ্ট করে কোনো দল আর মার্কা নয়, ভালো মানুষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত