অপরাধ
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
উচ্চকন্ঠ 27-Aug-2025 49
এফএনএস: রাজধানীর কদমতলীর পাটের বাগ এলাকায় পূর্ব শত্রæতার জেরে শান্ত আহমেদ বাবু (২৮) নামের এক যুবক হত্যা করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বন্ধু তন্ময় জানান, রাত পৌনে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জেরে বাবুর গলার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। শান্ত আহমেদ বাবুর গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বাবার নাম মৃত সদর আলী। থাকতেন রাজধানীর শনিবার আখরা মৃধা বাড়ি এলাকায়। মাঝেমধ্যে এক বন্ধুর আইটি ফার্মে কাজ করতেন বলে জানা গেছে।
office@ukantho.com