রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সারা দেশের ২৯ সিভিল সার্জনকে ওএসডি

উচ্চকন্ঠ   03-Mar-2025   52

Photo

এফএনএস: দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। ওএসডির আদেশ পাওয়া ২৯ জন সিভিল সার্জন হচ্ছেন, ১. বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। ২. কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন। ৩. শরিয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান। ৪. সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। ৫. নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতেখার। ৬. পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। ৭. কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদা। ৮. ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। ৯. ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন। ১০. পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। ১১. শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন। ১২. জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক। ১৩. পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হোসেন। ১৪. মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দিন। ১৫. নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য। ১৬. টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া। ১৭. ঠাকুগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ। ১৮. গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা। ১৯. জয়পুরহাটের সিভিল সার্জন ডা. রুহুল আমিন। ২০. গাজীপুরের সিভিল সার্জনডা. মাহমুদা আখতার। ২১. কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। ২২. বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল। ২৩. নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম। ২৪. রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। ২৫. নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। ২৬. মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন। ২৭. লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়। ২৮. পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এবং ২৯. কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সীমান্তে তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর...

Photo

এস আলমের ৯০ বিঘা জমি জব্দ : সহযোগীদের ১৩৭৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

এফএনএস: আলোচিত ব্যবসায়িক গ্রুপ এস আলমের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল...

Photo

কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রæয়ারির মধ্যে...

Photo

তিস্তা প্রকল্পের আশেপাশে হবে চীনের উপহারের হাসপাতাল: স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান

এফএনএস: বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের ক‚টনীতিক সম্পর্ক উপলক্ষে এক হাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত