সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে নড়াইলে নার্সদের মানববন্ধন

উচ্চকন্ঠ   30-Oct-2025   91

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারাদেশের ন্যায় নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) নড়াইল জেলা শাখা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নড়াইল সরকারি হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা শাখার সভাপতি শাহিনুর খাতুন এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোসাম্মাৎ মুজিদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি, ছাত্র-ছাত্রী প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক। এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার শামিল। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নার্স, মিডওয়াইফ ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা নার্সিং পেশার মর্যাদা ও স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

এফএনএস: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে...

Photo

নির্বাচন পরবর্তী সহিংসতায় কালীগঞ্জে সংঘর্ষে আহত ৪, এলাকায় থমথমে পরিস্থিতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী...

Photo

দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’...

Photo

কালীগঞ্জে তিন বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিল নিষ্ঠুর বাবা-মা

শিপলু জামান, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে হাড়হিম করা এক নৃশংস ঘটনার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত