শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Dec-2025   111

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে
ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেছেন, কারও জমি দখল, বাড়ি দখল, ব্যবসা দখল বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ইচ্ছে থাকলে আমাকে ভোট দেবেন না। আমি প্রতিহিংসার রাজনীতি করি না এবং করতেও দেব না।
শনিবার বিকেলে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনে তারা (আওয়ামী লীগ) যা করেছে, আমরাও যদি তাই করি তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকবে না। বিএনপি জনগণের অধিকার ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে।
উঠান বৈঠকে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় অ্যাডভোকেট এমএ মজিদ আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে পর্যটক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক...

Photo

বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে...

Photo

চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে ভারতমুখী প্রবণতা কমবে ৮০%

প্রতিটি মানুষের সঠিক চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। দেশের প্রতিটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত