প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 15-Sep-2025 71
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন বিষয়ক এক কর্মশালা ১৫ সেপ্টেম্বর বিকালে উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের কচাঁতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি। বক্তব্য রাখেন স্বর্ণপদক প্রাপ্ত কৃষক হিলাল উদ্দীন ও কৃষানী মনোয়ারা বেগম। কর্মশালায় উপস্থিত কৃষক কৃষানীদের ৩টি গ্রুপে বিভক্ত করে ফসল উৎপাদনে তাদের সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের যুক্তিসঙ্গত উপায় খুঁজে বের করে তা কর্মশালায় উপস্থাপন করা হয়। উক্ত ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিস্ময় কুমার রায় ও সুফল বর্মনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
office@ukantho.com