বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

উচ্চকন্ঠ   25-Nov-2025   77

Photo

এফএনএস: কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ এখন একটা গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশে একটা নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী, কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে, ভালো আছি। এখন এমন কোনো পরিস্থিতি নাই, যেখানে নির্বাচন ব্যাহত হবে। বিএনপি বিশাল রাজনৈতিক দল, এটা একটা ধলেশ্বরী নদীর মত, এখানে কিছু তো সমস্যা হবে। এটা বরাবরই হয়ে আসছে, এটাতে কোনো সমস্যা নাই। এসব হওয়াতে বোঝা যায়, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। সভায় জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে মাথা কেটে ফুটবল খেলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে তাঁর...

Photo

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

এফএনএস: জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

Photo

কালীগঞ্জে মরহুম শরিফুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

ঝিনাইদহে আ. লীগ নেতাসহ তিন জন কারাগারে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত