রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

কালীগঞ্জে মরহুম শরিফুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   29-Jan-2025   58

Photo

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে নিয়ামতপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর ও মহিষাডেরা যুব সমাজের উদ্যোগে নিয়ামতপুর গ্রামের কৃতি সন্তান মাহবুবুর রহমানের পিতা সাবেক ক্রিড়া সংগঠন মরহুম শরিফুল ইসলামের স্মৃতিতে চার দলের নক-আউট পর্বের এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে টুর্নামেন্টের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম কে সাথে করে আয়োজকরা এক র‌্যালী বের করে। র‌্যালী শেষে প্রধান অতিথি শুভেচ্ছা বক্তব্য শেষে সকল দলের খেলোয়াড়দের উপস্থিতিতে ব্যাট দিয়ে বল মেরে খেলার উদ্ভোধন করেন। খেলায় নিয়ামতপুর ক্রিকেট একাদশ,মহিষাডেরা ক্রিকেট একাদশ,টিম টাইগার একাদশ এবং টিম লায়ন একাদশ এই চার দলের মধ্যে প্রথম পর্বের খেলা হয়। চার দলের মধ্যে মহিষাডেরা ক্রিকেট একাদশ ও টিম লায়ন একাদশ এই দুটি দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় মহিষাডেরা ক্রিকেট একাদশ কে পরাজিত করে টিম লায়ন একাদশ বিজয়ী হয় ।ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক উচ্চকন্ঠের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন এবং সভাপতিত্ব করেন অবসার প্রাপ্ত সিনিয়র শিক্ষক মো: আব্দুল ওহাব।প্রধান অতিথি পুরস্কার বিতরনের পূর্বে যুব সমাজের উদ্দ্যেশে তার বক্তব্যে সৈরাচারী শেখ হাসিনা সরকার এই যুব সমাজকে ধ্বংস করে দিয়েছিল এক শিক্ষা কারিকুলাম ও মাদকের মাধ্যমে। তাই এখন থেকে আর নয় মাদক, মাদক ছেড়ে আসতে হবে খেলার মাঠে গড়তে হবে মেধা সম্পদ দেশ ।আর যারা বিজয়ী হতে পারোনি তারা আগামীতে বিজয়ী হবার জন্য চেষ্টা অব্যহত রাখো অবশ্যই তোমরা বিজয়ী হবে ।আর যারা বিজয়ী হয়েছ তারা তাদের এইটা ধরে রাখার চেষ্টা করবে ।বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

office@ukantho.com


Photo

নওগাঁয় বাবা-মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা

এফএনএস: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যার করেছে...

Photo

কালীগঞ্জে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট...

Photo

গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো সিঙ্গাপুর

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র...

Photo

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ দোয়া মাহফিলে সকলকে অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত