রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই ঘোষণা পত্র: তরুন রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা

উচ্চকন্ঠ   12-Jun-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই ঘোষণাপত্র: তরুন রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়েছে ঝিনাইদহে। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সহযোদ্ধা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা: মনিরুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদি হাসান রাজু, এনসিপির সংগঠক নাসির আল সাদি, আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর নীরবতা জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার শামিল উল্লেখ করে তরুন নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলন শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর অর্জন নয়Ñএটি ছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রাম, যা নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনায় অনুপ্রেরণার উৎস হয়ে আছে। অথচ আজও এই আন্দোলনকে রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিকভাবে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। দ্রæত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবী জানানো হয় সভা থেকে।

office@ukantho.com


Photo

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর...

Photo

ঝিনাইদহে রাশেদ খানের মনোনয়নে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

এফএনএস: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির জোট থেকে গণঅধিকার পরিষদের...

Photo

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

Photo

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ: এনসিপি নেতা আখতার

এফএনএস : আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার জন্য যে দলটা (জাতীয় পার্টি) সব থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত