মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যুবশক্তি কখনও ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না: তারিকুল

উচ্চকন্ঠ   24-May-2025   85

Photo

এফএনএস: জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, যুবশক্তি কখনও অন্য দলের যুব সংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মূল চালিকাশক্তি এই যুবসমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি আমরা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান রাখবে যুবশক্তি। অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ইস্যুকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি যারা রাজপথে সক্রিয় আছে। জাতীয় যুবশক্তি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচি ঘোষণা করা ও তা বাস্তবায়নের আগপর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই দেশের এই বিশাল জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে জাতীয় যুবশক্তি। সিনিয়র যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাবে জাতীয় যুবশক্তি। এর আগে, সকালে স্মৃতিসৌধ পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত...

Photo

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপির সরকার-আখতার হোসেন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ৩৫ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে...

Photo

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কারলেন সিইসি নাসির উদ্দিন

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিতদের কোনো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত