শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নোয়াখালীতে ট্রাকচাপায় ভাই-বোন শিশু নিহত

উচ্চকন্ঠ   11-Feb-2025   53

Photo

এফএনএস: নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা মামাতো ফুফাতো ভাইবোন। এ ঘটনায় নিহত এক শিশুর বাবাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামিয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- একই ইউনিয়নের নেইজ্জার ভাংটি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) এবং ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে আরাফাত (৫)। তারা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে সাইকেলে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

যশোরে মুরগির জমজ বাচ্চা: দেশে প্রথম দাবী খামারীর

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের তফসিডাঙ্গা গ্রামে ঘটেছে...

Photo

বিচারকের ছেলে খুন: আসামির পক্ষে থাকবে না রাজশাহীর কোনো আইনজীবী

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস...

Photo

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে...

Photo

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত