মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বিচারকের ছেলে খুন: আসামির পক্ষে থাকবে না রাজশাহীর কোনো আইনজীবী

উচ্চকন্ঠ   17-Nov-2025   73

Photo

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস হামলা ও তার ছেলে তাওসিফ রহমানকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। এসময় কোনো রাজশাহীর আইনজীবী এই মামলায় আসামি পক্ষকে আইনি সহায়তা প্রদান করবেন না বলেও ঘোষণা করে বার অ্যাসোসিয়েশন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা হামলা ও হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামশেদ আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌহিদ জাহিদী, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি প্রমুখ।

office@ukantho.com


Photo

নড়াইলের নড়াগাতীতে নড়াগাতী মডেল প্রেসক্লাব-এর আত্মপ্রকাশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে...

Photo

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: স্বাধীনতার ঘোষক বহু দলীয় গনতন্ত্রের...

Photo

দখলমুক্ত হচ্ছেনা কালীগঞ্জ শহরের প্রধান সড়ক, মিলছে কর্তৃপক্ষের আশ^াস, বাড়ছে জনদূর্ভোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের প্রধান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত