রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

উচ্চকন্ঠ   19-Nov-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বুধবার বিকালে এই ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি পদে মোঃ কাজী একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে মোঃ শফিউল আলম নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে কাজী মোঃ আলাউদ্দিন হক আলো, সহ-সাধারণ সম্পাদক পদে এ.এস.এম. রাকিব উল হাসান, হিসাব নিরীক্ষক পদে মোঃ আশরাফুল আলম-২, সাহিত্য সাংস্কৃতিক ও গ্রন্থাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ পান্না বিশ্বাস, ক্রীড়া ও প্রকৌশল সম্পাদক পদে মোঃ আনোয়ারুল কবির, ধর্মীয় ও সামাজিক সম্পাদক পদে মোঃ মোর্শেদ ইমাম নির্বাচিত হন।
সদস্যপদে নির্বাচিতরা হলেন, মোঃ মোশাররফ হোসেন-২, মোঃ আবু তালেব, মোঃ আবু তৈয়েব, মোঃ মাসুদ উর রহমান-২, খান মোঃ আনোয়ারুল বাসার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ, মোঃ আনোয়ার হোসেন-৩ এবং মোঃ আলাউদ্দিন (আজাদ)।
নির্বাচন কমিশনার মোঃ তারিকুল আলম স্বাক্ষরিত চুড়ান্ত ও নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করে জানানো হয় যে, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় উল্লিখিত প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন নবনির্বাচিত ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গোটা পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

office@ukantho.com


Photo

বিএনপি অফিসে গুলিবর্ষণ ও ককটেল হামলা, নেপথ্যে আভ্যন্তরীণ গ্রুপিং

এফএনএস: পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির পার্টি অফিসে গত বৃহস্পতিবার...

Photo

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে পর্যটক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক...

Photo

এবার ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

এফএনএস: এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায়...

Photo

মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়: দুদু

এফএনএস: ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত