শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জামালপুরে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনতাই, আটক ৪

উচ্চকন্ঠ   18-Aug-2025   59

Photo

এফএনএস: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকা চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গ্রেপ্তার ব্যক্তিদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয় বলে সোমবার নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ। এর আগে শনিবার রাতে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পশ্চিম চর পাকেরদহ এলাকার দুদু মন্ডলের ছেলে মো. আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮) এবং মৃত কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার নাসির উদ্দীন চিকুকে (২৫) ৩৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক চিকুকে নিয়ে থানায় ফেরার পথে বাংলাবাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা পুলিশের কাছ থেকে আসামি চিকুকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে এএসআই মুজিবুর রহমান ও নাইমুর রহমান আহত হন। পরে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শনিবার রাতেই এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ভোরের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল হক বাবু, মো. রাসেল, স্বপন এবং সুজা মন্ডল গ্রেপ্তার করা হয়। মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, শনিবার রাতে পুলিশ মাদক ব্যবসায়ী চিকুকে গ্রেপ্তার করে থানায় ফেরার সময় বাংলাবাজার এলাকায় পুলিশকে আটক করে আসামি ছিনিয়ে যায় মাদক সিন্ডিকেটের সদস্যসহ স্থানীয়রা। পরে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করে। ওসি বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে আসামি ছিনিয়ে নেওয়া ও ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি চার জনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আরেকটি মাদক ব্যবসায়ী চিকুর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

office@ukantho.com


Photo

সন্দেহজনক ঘোরাঘুরি: সহযোগীসহ সেই মার্কিন নাগরিক কারাগারে

এফএনএস: ঢাকার মিন্টো রোডে গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক...

Photo

ঝিনাইদহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে...

Photo

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস...

Photo

মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরে সেনা বাহিনীর বিশেষ অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত