রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   02-Sep-2025   47

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। ০১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর সংলগ্ন স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্টক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

করোনার পর এইচএমপিভি ভাইরাস, যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

এফএনএস বিদেশ : করোনা ভাইরাসের আতংক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এর...

Photo

আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার ফরিদপুরের পথসভায়...

Photo

পুরো প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ-প্রহসনমূলক: রায়ের প্রতিক্রিয়ায় গার্ডিয়ানকে টিউলিপ

এফএনএস: শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি...

Photo

নড়াইলে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উদযাপন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত