শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শ্রমিক নেতা আকবর আলীর ইন্তেকাল

উচ্চকন্ঠ   28-Nov-2025   82

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক, অবসরপ্রাপ্ত সি আই সি, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক আকবর আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার পাইকপাড়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়।মরহুমের মৃত্যুতে উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি গভীর শোক, সমবেদনা প্রকাশ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

office@ukantho.com


Photo

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক...

Photo

রাকসুতেও শিবিরের নিরঙ্কুশ জয়, শুধু এক পদে জিতেছে ছাত্রদল

এফএনএস: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে...

Photo

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

এফএনএস: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখোশ পরে রেফাজুল ইসলাম নামে এক...

Photo

গত এক যুগে কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি: তারেক রহমান

এফএনএস: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত এক যুগেরও বেশি সময়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত