বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   22-Nov-2025   80

Photo

এফএনএস: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখোশ পরে রেফাজুল ইসলাম নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও একজন আহত হন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি আব্দুর রউফ তালুকদার। নিহত রেফাজুল ইসলাম (৫০) রায়টা নতুনপাড়ার জামাত মন্ডলের ছেলে এবং আহত লালন মন্ডল (৪৫) একই এলাকার কালু মাঝির ছেলে। রেফাজুল কৃষক। আহত লালনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়টা পাথরঘাট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রেফাজুল ও লালন। এ সময় তিন ব্যক্তি তাদের কাছে আসে। তাদের হাতে অস্ত্র ছিল। অস্ত্রধারীরা খুব কাছ থেকে তাদের গুলি ছোড়ে। এতে রেফাজুল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। লালনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তদের তিন জনই মুখোশ পরা ছিল। তাদের হাতে কালো গ্লাভসও পরা ছিল। দুজনের হাতে পিস্তল ও একজনের হাতে শটগান ছিল। শটগানের গুলিতে রেফাজুল নিহত হন। কেন কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। ভেড়ামারা থানার ওসি আব্দুর রউফ তালুকদার বলেন, আধিপত্যের জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বেশকিছু দিন ধরে এলাকায় জায়গা জমি ও বালু মহলের দখল নেওয়াকে কেন্দ্র করে নিজেদের অস্তিত্ব জানান দিতে নিজেদের মধ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হত্যাকান্ডের মতো একাধিক ঘটনা ঘটে চলেছে। যারাই এ ঘটনায় জড়িত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

office@ukantho.com


Photo

সংসদ নেতা এবং পার্টি প্রধান একই ব্যক্তি হতে পারবে না-প্রস্তাবে একমত নয় বিএনপি

এফএনএস: ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আংশিক পরিবর্তনের...

Photo

সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিগত...

Photo

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

এফএনএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের...

Photo

ঝিনাইদহে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্থ জনজীবন, মুখে কুলুপ এটেছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় হঠাৎ করে তীব্র লোডশেডিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত