শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৪১তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   25-Apr-2026   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কাজীপাড়া ফুলহরি মাদ্রাসা প্রাঙ্গনে ৪১তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ মোকাদ্দেস হোসেন পীর সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. সৈয়দ ইমামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুজ্জামান, ডক্টর ফারুক হোসেন এবং সরকারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, প্রভাষক ইউসুফ আলী এবং মাওলানা খোন্দকার মকলেচুর রহমান। বক্তারা বলেন, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত অবসানের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন না করার আহ্বান

এফএনএস: বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে...

Photo

কুয়াকাটায় আগুনে পুড়েছে ৮ দোকান

এফএনএস: পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি খাবার হোটেলসহ...

Photo

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থানায় মামলা

এফএনএস: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের...

Photo

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত