রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় কুপিয়ে-গলা কেটে যুবককে হত্যা, পুলিশ বলছে বি কোম্পানির দ্বন্দ্ব

উচ্চকন্ঠ   16-Aug-2026   25

Photo

এফএনএস: খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। জেলার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলছে পুলিশ। গত শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে বলে খুলনার রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান। নিহত ২৭ বছর বয়সি যুবক জয় ঢালী দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে। তার একটি ঘের রয়েছে। তিনি নিজেই ঘেরের দেখাশুনার কাজ করতেন। ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, গত শনিবার সন্ধ্যা থেকে দুর্জনী মহলের শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিলেন জয় ঢালী। পরে রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে জয় ঢালীর বাম পায়ে আঘাত করে। তখন জয় মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যুবকরা। ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত জয় ঢালী খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই বি কোম্পানির সদস্যরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার নেপথ্যর কারণ এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

বিরল ভালোবাসার উপাখ্যান মোটরসাইকেল বর-এর জয়যাত্রা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেম, তারুণ্য আর সাহসিকতার এক সম্মিলিত...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন...

Photo

প্রথম ধাপে ৮ হাজার কর্মী যাবে মালয়েশিয়া

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ইতিমধ্যে...

Photo

বিদ্যমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে ড. ইউনূসকে বিএনপির চিঠি

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘দেশে বিদ্যমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত