সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ পৌর ৭নং ওর্য়াড জয়লাভে খেলবে ফাইনালে

উচ্চকন্ঠ   06-May-2026   42

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওর্য়াড ক্রীকেট দল জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার বেলা তিন টায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ৭৮ রানের ব্যবধানে পৌরসভার ২ নং ওর্য়াড ক্রীকেট দলকে পরাজিত করে।
ম্যাচের শুরুতেই টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ৭নং ওয়ার্ড ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৭২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পৌরসভার ২ নং ওয়ার্ড ক্রিকেট দল ১৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। খেলাতে ৭ নং ক্রীকেট দল ৭৮ রানের ব্যবধানে জয় পান। বিজয়ী দলের রাজু ৭৬ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।
খেলা শেষে মাঠের বাহিরে থেকে ক্যাচ লুফে নেওয়া ২ জন দশকদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট আয়োজক কমিটি শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পাতবিলা বটতলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রফিক...

Photo

বগুড়ায় ঘরে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা

এফএনএস: বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে...

Photo

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির...

Photo

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা: স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার

এফএনএস: বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে দিয়ে রাজি না হওয়ায় তার রিকশাচালক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত