রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

উচ্চকন্ঠ   03-Aug-2026   45

Photo

এফএনএস: গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চার জনকে বরখাস্ত করেন। পরে তিনি সফিপুরে একটি ভূমি অফিস পরিদর্শনে যান। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ওই ভূমি অফিসের সবাইকে বরখাস্ত করা হয়।

office@ukantho.com


Photo

নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: রিজভী

এফএনএস: নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে...

Photo

গভীর রাতে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

এফএনএস: বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বরগুনার বেতাগী উপজেলার...

Photo

তিন পার্বত্য জেলাকে কফি অঞ্চল বানাতে চাই: পার্বত্য উপদেষ্টা

এফএনএস: পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, তিন...

Photo

ঝিনাইদহে ব্যাবসায়ী সুদীপের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে গড়িমিসি’র অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ব্যবসায়ী সুদীপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত