মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, ৪ জন একই পরিবারের

উচ্চকন্ঠ   19-Aug-2026   20

Photo

এফএনএস: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে চার জনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। গতকাল বুধবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে বলেও এতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র-মিডিয়াসূত্রে জানা গিয়েছে। এই খবর জানার সঙ্গে সঙ্গেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের বরাতে বলা হয়, এ যাবৎ এই অগ্নিকান্ডে মোট নয় জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে চার জনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি। এছাড়া আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইতোমধ্যেই উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে বলে এতে জানানো হয়। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

office@ukantho.com


Photo

নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী...

Photo

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি

এফএনএস: ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায়...

Photo

মেহেরপুরে প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ

এফএনএস: মেহেরপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের এক তরুণীকে...

Photo

কালীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস খাদে, আহত-৮

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারো বাজারে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত