বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   21-May-2026   40

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনের মধ্যে থেকে আব্দুর রহমান (৫০) নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী যশোর সদরের রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, যশোর ট- ১১-১৩৪৬ নং ট্রাকটি কালীগঞ্জ কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে গত তিন দিন ধরে পার্কিং করা ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাক ডাইভারকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া না পেয়ে তারা স্থানীয় ফাড়ি পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশে পচন ধরেছে। তাদের অনুমান, কোন ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি জেল্লাল হোসেন জানান, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে, কিভাবে তার মৃত্যু হয়েছে তার সেটি উদ্ধারে পুলিশের তদন্ত চলছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অসহায় ও দুস্থ...

Photo

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

সেনা কর্মকর্তাদের বিচারের উদ্যোগে জামায়াতের আমিরের সাধুবাদ

এফএনএস: গুম ও মানবতাবিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর জড়িত...

Photo

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মদিন আজ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত