বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

উচ্চকন্ঠ   22-Apr-2026   61

Photo

এফএনএস: আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়াভাবে ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে তিনি বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে তখন বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়। পরে ওই ১১৪ টাকা লিটার ডিজেলের দাম কয়েক দফায় কমে ১০০ টাকায় নামলে সরকার তিন দফায় ৮ পয়সা করে বাস ভাড়া কমায় এবং লঞ্চ ভাড়াও কাগজে-কলমে সমন্বয় করা হয়। তবে বাস্তবে কোনো বাস বা লঞ্চে যাত্রীরা কমানো ভাড়ার সুবিধা পায়নি। এ বিষয়ে সরকার কোনো কার্যকর তদারকি করেনি। তিনি আরও বলেন, এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অথচ এই ১ টাকা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে। এসব যৌক্তিক তথ্য তুলে ধরার কারণে যাত্রী কল্যাণ সমিতিকে বারবার বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা করছে। মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের কিছু আমলা সাময়িকভাবে লাভবান হয়ে যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের পক্ষে অযৌক্তিক ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিচ্ছেন। এতে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

বেসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী...

Photo

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়

এফএনএস: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...

Photo

রাঙামাটিতে হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র...

Photo

হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

এফএনএস: সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত