মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাঙামাটিতে হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   07-Nov-2025   60

Photo

এফএনএস: রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সাথী বড়ুয়া রাঙামাটি জেলা শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী। তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালেই সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের ডিউটি শেষে শুক্রবার সকালেও সহকর্মীদের সঙ্গে গল্প করেন সাথী বড়ুয়া। সেখানে তিনি নিজের অসুস্থতার কথা বলেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে (পোশাক পরিবর্তন কক্ষ) যান সাথী বড়ুয়া। কিছুক্ষণ ধরে দরজা বন্ধ থাকায় সহকর্মীরা গিয়ে তাকে জানালার সঙ্গে দড়িতে ঝুলতে দেখেন। পরে দুপুরের দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। রাঙামাটির কোতোয়ালি থানার এসআই মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধারের সময় জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। রাঙামাটির সিভিল সার্জন ড. নূয়েন খীসা বলেন, সাথী বড়ুয়া (গত বৃহস্পতিবার) রাতেও নাইট ডিউটি করেছেন। শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে আলাপকালে শরীর খারাপ লাগছে এসব কথা বলেছেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে ঢোকার কিছুক্ষণ পর এমন ঘটনা ঘটলো। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত করলে কিছু ক্লু থাকতে পারে। তখন আসলে নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ নূরুল ইসলাম

এফএনএস: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার...

Photo

কালীগঞ্জে বিএনপির ভোট কেন্দ্র ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের...

Photo

বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ৯নং বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত