রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির ভোট কেন্দ্র ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   21-Oct-2025   118

Photo

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ভোট কেন্দ্র ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী শেখের সভাপতিত্বে ইউনিয়নের সুন্দরপুর, চাদবা ও একতারপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের প্রতিটি নেতা-কর্মীকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, আমাদের দলের নারী নেত্রীরা সমাজের অগ্রগতি ও নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের মাধ্যমেই আমরা দলের লক্ষ্য অর্জন করতে পারব। তাই নারী নেত্রীরা এই যাত্রায় অগ্রণী ভূমিকা রাখবেন।
এছাড়া উক্ত সভায় বিশেষ অতিথির মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অহেদ আলী লস্কর, থানা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী ও মাসুদ রানাসহ প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন

office@ukantho.com


Photo

মালয়েশিয়ায় খুন হওয়া কালীগঞ্জের সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের...

Photo

অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে: স্বরাষ্ট্র...

Photo

কোটচাঁদপুরে স্বর্ণ ও মোবাইল চুরির মামলায় চারজন গ্রেপ্তার, উদ্ধার দুই মোবাইল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় স্বর্ণালংকার...

Photo

কালীগঞ্জে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত