শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে এনসিপির বিজয় রিকশা র‌্যালি

উচ্চকন্ঠ   06-Dec-2025   69

Photo

এফএনএস:মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বার্তা নিয়ে বিজয় রিকশা র‌্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। শনিবার জাতীয় নাগরিক পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় নাগরিক পার্টি ঢাকা-১৩ আসনের উদ্যোগে গত শুক্রবার বিকেলে ব্যতিক্রমী এই রিকশা র‌্যালি হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনের নেতৃত্বে এই আয়োজনটি শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া এবং রায়ের বাজারসহ ঢাকা-১৩ আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে।এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলামসহ অন্যান্যকেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। র‌্যালিতে রঙিন সাজে সজ্জিত প্রায় শতাধিক রিকশায় ব্যানার-ফেস্টুন নিয়ে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।ঢাকা-১৩ আসন থেকে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী আকরাম হোসাইন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস। আজকের এই বিজয় রিকশা র‌্যালি কেবল বিজয় উদযাপন নয়, বরং এটি আনন্দ ও ঐক্যের প্রতীক। আমরা মনে করি, বর্তমানে দেশের সব ফ্যাসিবাদবিরোধী শক্তির একত্রিত হওয়া জরুরি। এই আয়োজন সেই ঐক্যেরই প্রতিফলন, যেখানে বিভিন্নশ্রেণি-পেশার মানুষ তাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।জাতীয় নাগরিক পার্টি (ঢাকা মহানগর উত্তর) এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

office@ukantho.com


Photo

যারা জুলাইয়ের বিপক্ষে ছিল, তারা হামলা করার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত নয় মাসে আমি...

Photo

4 নভেম্বর থেকে রঘুনাথপুরে ১৫১তম বার্ষিক রাস পূজা, সকলকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের...

Photo

মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

এফএনএস: প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ এর উদ্যোগে শনিবার...

Photo

সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি: ‘ঘোষণা দিলে ফেরার সময় থাকবে না’

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত