শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

উচ্চকন্ঠ   25-Aug-2025   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা ও পৌর ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পাওয়া ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যেই সংবর্ধনার আয়োজন বলে জানান আয়োজকরা।

office@ukantho.com


Photo

আশুলিয়ায় হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

এফএনএস: সাভারের আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ...

Photo

মোবারকগঞ্জ চিনিকল আকস্মিক পরিদর্শন করলেন এমপি আবু তালিব

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪...

Photo

ঝিনাইদহে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত হচ্ছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের...

Photo

ঝিনাইদহে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত